উত্তরবঙ্গকুচবিহারব্যাবসা-বানিজ্যস্থানীয়

তুফানগঞ্জে উদ্বোধন হল রাজ্য সরকারের কৃষি মেলা

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২০ই ডিসেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বলরামপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হল কৃষি দপ্তর, মৎস প্রাণী দপ্তর, উদ্যান পালন, খাদ্য ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে কৃষি মেলা ২০১৮। প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ৯নং বিধানসভা কেন্দ্রর বিধায়ক ফজল করিম মিঞা এছাড়া উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী পার্বতী বর্মন ও তুফানগঞ্জ ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের শ্রী শুভজিৎ দাশগুপ্ত সহ অন্যেন্য অতিথিরা।

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *