উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীরাজনীতিশিক্ষা-দীক্ষা

কুচবিহারে আর.এস.এস ঘনিষ্ঠ শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের নতুন কমিটি গঠন

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ১৯ই ডিসেম্বর, ২০১৮: কুচবিহার জেলার ষ্টেশন চৌপথি সংলগ্ন সুকান্ত মঞ্চে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন হিসাবে পরিচিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের এক দিবসীয় জেলা সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সম্পাদক শ্রী সহদেব দাস ও শ্রী বিদ্যুৎ মজুমদার সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ এই শিক্ষক সংগঠনের জেলা সম্মেলনে পাঠ্যক্রমের পুনর্গঠন, পার্শ্ব শিক্ষকদের সঠিক বেতন কাঠামো সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। সম্মেলনের শেষে নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিদায়ী জেলা সভাপতি শ্রী বিদ্যুৎ মজুমদার। নতুন জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় রাজার হাট হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক শ্রী সুমন কর্মকার মহাশয়ের। উনি লড়াকু কার্যকরতা হিসাবে ইদানিং জেলা স্তরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। ১৬ জনের জেলা সমিতি ঘোষণা করা হয়। ২২০ জনের মতন সদস্য আজ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

ছবি ও তথ্য: অনিরুদ্ধ দে সরকার (কুচবিহার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *