উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি ক্রিকেট লীগে সৌভিকের ৯৩ রানের সুবাদে জিতল জলপাইগুড়ি দাদাভাই ক্লাব

প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২রা ডিসেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লিগের ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি অ্যাথলেটিক কোচিং সেন্টার এবং জলপাইগুড়ি দাদাভাই ক্লাব। প্রথমে টসে জিতে জলপাইগুড়ি দাদাভাই ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা ৪ উইকেট ৪০ ওভারে ২৩২ রান করে। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের হয়ে ভালো রান করে সৌভিক দাস (৯৩)। জবাবে জলপাইগুড়ি অ্যাথলেটিক কোচিং সেন্টারের হয়ে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে সব ব্যাটসম্যান ১৯৮ রানে অল আউট হয়ে যায়। জলপাইগুড়ি অ্যাথলেটিক কোচিং সেন্টারের হয়ে সম্মানযোগ্য রান করে রনিত দাস (৪০) এবং সৌমদীপ মজুমদার (৩৬)। অন্যদিকে, জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের হয়ে ৩ টি উইকেট নেয় রাহুল শর্মা। জলপাইগুড়ি দাদাভাই ক্লাব ৪২ রানে জয় লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *