আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

এথেলবাড়িতে ফালাকাটা থানার অধীন পুলিশ আউটপোষ্টের উদ্বোধন হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১লা ডিসেম্বর, ২০১৮: ফালাকাটা ব্লকের এথেলবাড়িতে ফালাকাটা থানার অধীন পুলিশ আউটপোষ্টের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলার জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট সুনীল কুমার যাদব, উপস্তিত ছিলেন, ফালাকাটা বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিক মজুমদার, ডাব্লু.বি.টি.ডি এস.ডি অ্যান্ড সি.বি (গোর্খা কমিউনিটি) চেয়ারম্যন শ্রী মোহন শর্মা, ফালাকাটা থানার আইসি শ্রী সৌম্যজিত রায় প্রমুখ। এই এথেলবাড়িতে আউটপোষ্টে ১ জন এসআই, ২ জন এ.এস.আই, ৬ জন কনস্টেবল ও ১০ জন সিভিক থাকবে। এথেলবাড়ির এই আউট পোষ্টটি ফালাকাটা ব্লকের ধোনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ও ধোনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পায় লক্ষাধিক জনগণ কে পরিষেবা প্রদান করবে। এই এলাকাটি ফালাকাটা থেকে ৩০ কিলোমিটার দূরবর্তী হওয়ায় পরিষেবা প্রদান যথাসময়ে সম্ভব না হওয়ায় এখানে করা হলো এখন থেকে যথা সময়ে পরিষেবা পাবে এতদ্ অঞ্চলের জনগণ।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *