উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুড়ির ভোট্টপাট্টিতে রক্তাক্ত এক যুবতির মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্বপন রায় বীর (টি.এন.আই)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৯শে নভেম্বর ২০১৮: ময়নাগুড়িতে  যুবতির দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল৷ জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবতি ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মৃতার ছাত্রীর নাম সীমা কারজি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে সে বের হলেও অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি করলেও তার কোনও সন্ধান গতকাল মেলেনি। আজ ছাত্রীর বাড়ির পাশে ভোটপাট্টি সংলগ্ন ছোবাবারি এলাকার একটি বাঁশঝোপে রক্তাক্ত অবস্থায় যুবতির দেহটি মেলে। পুলিশের অনুমান খুন করে ফেলে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া অবস্থায় যুবতির হাত বাঁধা ছিল বাঁশঝাড়ে এবং গলায় একটি গামছা পেঁচানো ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মনে হলেও ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য জানা যাবে। অন্যদিকে, দিন কয়েক আগে হেলাপাকরির তাপসী রায় নামে এক ছাত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ ওঠে৷ এবার তার রেশ কাটতে না কাটতেই ফের এমন আর একটি  ঘটনায় হেলাপাকরি ও  ভোটপাট্টি জুড়ে ক্ষোভ দেখা গেছে। খুনের ঘটনায় যুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

ছবি: সংগৃহীত (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *