উত্তরবঙ্গকুচবিহার

তুফানগঞ্জ শহরকে জঞ্জাল মুক্ত রাখতে কেন হল নতুন ডাম্পার

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২৯শে নভেম্বর ২০১৮: শহর কে নির্মল ও জঞ্জাল মুক্ত করতে একটি ডাম্পার ট্রাক এসে পৌঁছল তুফানগঞ্জ পৌরসভায়। তুফানগঞ্জ পৌরসভার পৌরপতি অনন্ত কুমার বর্মা জানান বোর্ড অফ কাউন্সিলর এর বৈঠক ইতিপূর্বে ডাম্প ট্রাক কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই অনুযায়ী একটি ডাম্পার তুফানগঞ্জ পৌরসভায় এসে পৌঁছয়। আগামীকাল পুর কর্মীরা মদনমোহন বাড়িতে পূজা দিয়ে শহর কে নির্মল করতে এই ডাম্প ট্রাকটির ব্যবহার শুরু করবেন বলে জানা গিয়েছে।

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *