উত্তরবঙ্গকুচবিহার

তুফানগঞ্জে নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রশিক্ষণ শিবির

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২৯শে নভেম্বর ২০১৮: তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতি ও তুফানগঞ্জ ২নং পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্যদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল। তুফানগঞ্জে ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ দাশগুপ্ত বলেন তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির সভা ঘরে আয়োজিত  তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এই প্রশিক্ষণ শিবির নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যগন আগামী দিনে কি ভাবে কাজ করবে এবং জনগণ কে কি ভাবে পরিষেবা দিবে সে সকল বিষয় সহ আরও অন্যান্য নানান বিষয় সম্পর্কে তাদেরকে অবগত করা হবে। এই প্রশিক্ষণ শিবিরে তুফানগঞ্জ মহকুমা শাসক সমীরণ মন্ডল উপস্থিত ছিলেন।

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *