উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি এ.বি.পি.সি কে গো-হারা হারাল বানারহাট তরুণ সংঘ

প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৭শে নভেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লিগের ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছিল বানারহাট তরুন সংঘ ক্রিকেট কোচিং সেন্টার এবং জলপাইগুড়ি এ.বি.পি.সি ক্লাব। প্রথমে টসে জিতে বানারহাট ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা ৩৮.৩ ওভারে ১৮৩ রানে অল আউট হয়ে যায়। বানারহাট তরুণ সংঘের হয়ে ভালো ব্যাট করে কুনাল সরকার এবং মানস রায়। জলপাইগুড়ি এ.বি.পি.সি’র হয়ে ৩টি করে উইকেট নেন অবিনাশ ভগত এবং অভ্রদীপ ঘোষ। জবাবে জলপাইগুড়ি এ.বি.পি.সি’র হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় ২৭ ওভারে। বানারহাট তরুন সংঘের হয়ে মানস রায় ৩ উইকেট এবং সৌরভ বর্মণ ও বিশাল সিং ২ টি করে উইকেট নেয়। বানারহাট তরুন সংঘ ১০০ রানে জয়লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *