আলিপুরদুয়ারআসামকুচবিহার

তুফানগঞ্জ অগ্নিনির্বাপণ কেন্দ্র পেল একটি নতুন ইঞ্জিন।

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২৪শে নভেম্বর ২০১৮:  তুফানগঞ্জ অগ্নি নির্বাপণ কেন্দ্র মহকুমার দুটো ব্লক ও একটি পৌরসভা এলাকা সহ নিম্ন অসমেও পরিসেবা দিয়ে থাকে। সীমিত পরিকাঠামোয় এতোও বড় এলাকায় পরিসেবা দিতে গিয়ে কর্মীদের যথেষ্ট অসুবিধায় পরতে হয়। তুফানগঞ্জের অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে জোরদার করতে  গতকাল মধ্যে রাতে কলকাতা থেকে তুফানগঞ্জ দমকল কেন্দ্র এসে পৌঁছেছে একটি নতুন ইঞ্জিনটি। তুফানগঞ্জে অগ্নি নির্বাপণ কেন্দ্রের স্টেশন অধিকারিক টি.এন.আই প্রতিনিধিকে জানান যে, এই ইঞ্জিনটির জল ধারণ ক্ষমতা রয়েছে ৫০০০ লিটার। তাই এখন থেকে আমাদের আগুন নেভাতে এই নতুন ইঞ্জিনটি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে দমকল কেন্দ্রের আধিকারিকেরা আশা প্রকাশ করেন।

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *