আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীবিজ্ঞান ও প্রযুক্তিরাজনীতি

তৃনমূল কংগ্রেসের অনলাইন প্রচারের জন্যে কর্মশালা অনুষ্ঠিত হল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে নভেম্বর, ২০১৮: তৃণমূল সাইবার কমব্যাট ফোর্স (টি.সি.সি.এফ) এর সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলার প্রশিক্ষণ শিবির হলো ফালাকাটা কমিউনিটি হলে। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক শ্রী অনিল অধিকারী প্রমুখ। টি.সি.সি.এফ এর ইনচার্জ অসিবার রহমান বলেন, সোশাল মিডিয়ায় তৃণমূল দলের বিভিন্ন উন্নয়ন মূলক প্রচার, দলের বিরুদ্ধে অনলাইন অ্যাপ প্রচার রোধে, গুজব রোধে, কুৎসা রোধে প্রশাসনের মাধ্যমে আইনি ব্যাবস্থা নেওয়া প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার ইনচার্জ শ্রীমতী সাথী সরকার বলেন, আমরা দিদির সৈনিক, সোশাল মিডিয়ায় মাধ্যমে প্রচার কি ভাবে করা হবে সেটই এই শিবিরের উদ্যেশ্য।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *