আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীশিল্প ও সংস্কৃতি

রেনেসাঁর সুবর্ণ জয়ন্তী বর্ষে ফালাকাটায় শুরু মুজনাই নাট্য উৎসব

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই নভেম্বর, ২০১৮: ফালাকাটার রেনেসাঁর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চার দিন ব্যাপী মুজনাই নাট্য উৎসব – ২০১৮, শুরু হলো ফালাকাটা কমিউনিটি হলে। রেনেসাঁর সুবর্ণ জয়ন্তী বর্ষে মুজনাই নাট্য উৎসব – ২০১৮, উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী উৎপল চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্রী সত্যরঞ্জন নন্দী, প্রাক্তন মন্ত্রী শ্রী যোগেশ চন্দ্র বর্মণ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, প্রমুখ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। চার দিন ব্যাপী নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন নামি নাট্য গোষ্ঠীর নাটক ছাড়াও সাংস্কৃতি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *