উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

মেখলীগঞ্জের ভোটবাড়িতে সমাপন হল নির্মল বিদ্যালয় সপ্তাহের

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮: আজ ছিল নির্মল বিদ্যালয় সপ্তাহের সমাপ্তির দিন। রাজ্যের অন্যান্য বিদ্যালয় গুলির মতো মেখলীগঞ্জের ভোটবাড়ী সতীনাথ উচ্চতর বিদ্যালয়েও সাড়ম্বরে পালিত হয় আজকের দিনটি। সমাপনী সপ্তাহেকে কেন্দ্র করে পদযাত্রা, পথনাটিকা, বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী প্রতিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সদর্থক ভাবে অংশগ্রহণ করে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোটবাড়ী অঞ্চলের প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ বর্মন সহিত দিবস রায় চৌধুরী, মঞ্জিরুল আলম, রীণা কানু, তানিয়া সরকার প্রমুখেরা।

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *