উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীরাজনীতিশিক্ষা-দীক্ষা

বিভিন্ন দাবী নিয়ে কুচবিহার ডিএম অফিসে এবিভিপি’র ডেপুটেশন

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কুচবিহার জেলা শাখার পক্ষ থেকে আজ কুচবিহার ডিএম অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এসসি, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের স্কলারশিপ, হোস্টেল ও শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা সহ ১১ দফা দাবীসমূহ পেস করা হয়। এছাড়া এবিভিপি’র তরফ থেকে টি.এন.আই কে জানানো হয় কুচবিহার জেলার ঘোকসাডাঙা কলেজে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তাদের উপরে টিএমসিপির হামলা ও বহিরাগত দুষ্কৃতীদের তান্ডবের বিরুদ্ধেও জেলা আধিকারিককে অভিযোগ করা হয়েছে। এবিভিপি আরও জানায় তাদের সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রক্রিয়া চলছে, এই ঘটনায় পুলিশের ভূমিকার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য। উক্ত কার্যক্রমে জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার, সহ দীপঙ্কর দে, নগর সম্পাদক চন্দ্রপ্রকাশ দাস সহ অন্যান্য জেলা কার্যকর্তা উপস্থিত ছিলেন।

ছবিঃ এবিভিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *