উত্তরবঙ্গজলপাইগুড়ি

আলিপুদুয়ারের দলসিংপাড়া চা বাগানে দাঁতালের তান্ডব

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৪ঠা জুলাই, ২০১৮: বুধবার ভোরে দলসিংপাড়া চা বাগানের চার্চ লাইন এলাকার বাসিন্দা সুখবালা বর্মন, বিষ্টু বর্মন, মুন্না লোহার সহ পাঁচ জনের ঘর ভেঙ্গে দিয়ে ঢুকে পরে এক দাঁতাল এবং ঘরে রাখা সমস্ত চাল, আটা খেয়ে নেয় দাঁতালটি। এলাকার বাসিন্দারা জানান হাতির হানা প্রায়ই লেগে থাকে এবং হাতির হাত থেকে প্রাণে বাঁচতে ঘর ছেড়ে পালিয়েছেন তাঁরা৷ বনদপ্তরকে বারংবার খবর দেওয়া সত্ত্বেও তাঁরা না কখনও আসে আর না যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বলে স্থানীয় মানুষদের অভিযোগ। বাসিন্দারা আরও জানান হাতি ঘর ভেঙ্গে দিয়েছে, এই ভরা বর্ষার মরসুমে মধ্যে এখন তাঁরা পরিবার নিয়ে কোথায় থাকবেন তা ভেবে পাচ্ছেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *