চলচ্চিত্র ও বিনোদনজীবনশৈলীবাকি ভারতবর্ষভারত

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সার রোগে আক্রান্ত

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই মুম্বাই, ৪ই জুলাই, ২০১8: ইরফান খানের পর বলিউডে আর এক তারকার ক্যানসার ধরা পড়ল। এবারে শিকার হলেন অভিনেত্রী তথা ইন্ডিয়ান আইডল রিয়ালিটি শোর বিচারক খ্যাত সোনালি বেন্দ্রে। আজ বুধবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন তার নিজস্ব ইন্সটাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে। তিনি লিখেছেন তাঁর ‘হাই গ্রেড ক্যানসার’ ধরা পড়েছে এবং তা সারা শরীরে সোনালি তার ইন্সটাগ্রাম পোষ্টে আরও লিখেছেন, ‘এক্ষেত্রে অবিলম্বে ও দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কিছু উপায় নেই। আমার চিকিত্সকরা সেই পরামর্শই দিয়েছেন। নিউইয়র্কে বর্তমানে আমার  চিকিৎসা চলছে। আমি আশাবাদী এবং এই রোগের সঙ্গে প্রতিটি পদক্ষেপে লড়াই করতে আমি দৃঢ়সংকল্প। গত কয়েক দিনে আমি যে অভাবনীয় ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, এখন সেটাই সবচেয়ে বেশি সাহায্য করছে। এজন্য আমি কৃতজ্ঞ। আমি জানি, এই লড়াইয়ে আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *