আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটা ষ্টেশনের ধারে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩০শে জুন, ২০১৮: ফালাকাটার রেল স্টেশন সংলগ্ন ফালাকাটার পারঙ্গের গ্রাম পঞ্চায়েতের খালিসামারির একটি পুকুরে মধ্য বয়সী এক মহিলার মৃত দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছাড়াল এলাকা জুড়ে। গ্রামবাসীরা খালিসামারি পুকুরে বাসন মজাতে, কাপড় ধুতে ও মাছে ধরতে গিয়ে দেখে কিছু একটা ভাসছে। কাছে যেতেই দেখে এক মহিলার মৃতদেহ ভাসছে। এই খবর গ্রামে ছড়াতেই ভিড় জমে যায় পুকুর পাড়ে। সঙ্গে সঙ্গে খবর চলে যায় ফালাকাটা থানায়। খবর পেয়ে ফালাকাটা থানা থেকে পুলিশ এসে খোঁজ খবর নিয়ে তদন্ত শুরু করে। মৃত মহিলাটির পরনে ব্লাউজ ছিল, শরীরে শাড়ি ছিল না থাকার মতন। মুখ তার উপুড় হয়ে পুকুরের জলে ডোবান অবস্থায়  থাকতে দেখতে পায় লোকজন।

এই অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রামবাসী নারায়ণ বর্মণ বলেন, যে শে রাতে ভাইয়ের দোকানে গিয়ে বসে, হটাৎ সেসময় সেই মহিলা টোটো করে বাড়ি যাবার জন্য তাকে টাকা দেবর জন্য বলেন। কিন্তু সে টাকা দেয়নি কারন সে মহিলার ভাষাও বোঝেনি। এর পড়েই টোটোতে বসে থাকা আরো কয়েকটি ছেলে এসে মহিলার সঙ্গে চলে যায়। তবে অবশ্য গ্রামবাসীরা কয়েকজন বলেন, নারায়ণ বর্মণ মাতাল ও সবসময় নেশায় থাকে। কাকে কি বলে তার কোন মাথামুন্ডু নেই। এই মহিলাটি পাগল হতে পারে। অন্তত পোশাক দেখে তাই মনে হয়েছে তাদের। ফালাকাটা থানা সূত্রে জানা যায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *