ব্যাংক অ্যাকাউন্টের সাথে আঁধার নাম্বার সংযুক্তকরনের শেষ তারিখ আর থাকছে না
বাংলাডেস্ক, টী.এন.আই নিউদিল্লী, ১৬ই ডিসেম্বর ২০১৭: ইতি মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আঁধার নাম্বার সংযুক্তকরনের শেষ তারিখ বেড়ে হয়েছে ৩১শে মার্চ ২০১৮। এবার আবার বদলাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড যুক্ত করার নিয়ম। সাম্প্রতিক নোটিসে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ করা হয়নি। যার অর্থ, আধার জোড়ার নির্দিষ্ট তারিখ তুলে দেওয়া হল। এবার এটাই অনুমান করা যায় যখন খুশি আধার নম্বর যুক্ত করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বীমা গুলিতে। কোনও নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ করতে হবে, এমন নির্দেশনামা দেওয়া হয়নি। পরবর্তী সরকারি কোন নোটিস জারি করা পর্যন্ত এই নিয়মই বলবত থাকবে।
