উত্তরবঙ্গবালুরঘাটরাজনীতি

কুমারগঞ্জ ব্লকের সর্বত্র জোর কদমে চলছে জোড়াফুলের প্রচার

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, কুমারগঞ্জ, ৩রা মে, ২০১৮: হাতে আর মাত্র দিন কয়েক বাকি।এরপর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উৎসবে মেতে উঠবে সারা রাজ্য।তাই আসন্য এিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে জেলা জুড়ে প্রচারে নেমে পড়েছে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার সাথে কুমারগঞ্জ ব্লকের সর্বত্র জোর কদমে চলছে জোড়াফুলের প্রচার। তৃনমূলের দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্রর পাশাপাশি ম্যারাথন প্রচারে নেমে পড়েছেন সাংসদ অর্পিতা ঘোষও, গঙ্গারামপুর পৌর সভার চেয়ারম্যান প্রশান্ত মিএ সহ উচ্চপদস্থ নেতৃত্ব।জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি বৃহস্পতিবার কুমারগঞ্জ ব্লকের নারায়নপুর এলাকায় পথসভার আয়োজন করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষথেকে।সেখানে উপস্থিত ছিলন নারায়নপুর গ্রামসংসদ এলাকার দলের সর্বস্তরের নেতা ও কর্মীরা। এদিনের পথ সভায় মহিলাদের উপস্থিত ছিল চোখে পরার মত। পথ সভার নেতৃত্বদেন কুমারগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সোমনাথ চৌধুরী। এবিষয়ে সোমনাথ বাবু জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মনোনয়ন দেওয়ার কাজ শেষ হবার সাথে সাথে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা। তারই অঙ্গ হিসেবে এদিনের এই পথ সভার আয়োজন।

ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *