উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

প্রচারে বের হলেন ময়নাগুরি পেটকাটির তৃনমূল প্রার্থী সুনীল রাউত

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৭শে এপ্রিল, ২০১৮: প্রচারে বের হলেন ময়নাগুরি ব্লকের পেটকাটি ১৬/৮৫ বুথের গ্রাম পঞ্চায়েত তৃনমূল প্রার্থী শ্রী সুনীল রাউত। এই দিন তিনি প্রচুর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যান ও ভোটের জন্য প্রার্থনা করেন। সুনিল বাবু জানান তিনি এদিন প্রচারে বের হয়েছেন। জনগনের মধ্যে ব্যপক সাড়া পাচ্ছেন। তিনি আরো বলেন মা মাটি মানুষের সরকারের চারিদিকে যে উন্নয়ন তারই নিরিখে জনগন বিপুল হারে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদী।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *