উত্তরবঙ্গজলপাইগুড়ি

বিষহীন দাঁড়াস সাপ দেখেই দিনভর আতঙ্কিত ময়নাগুরির স্কুল শিক্ষক পরিবার

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৭শে এপ্রিল, ২০১৮: শুক্রবার ময়নাগুরি হাসপাতাল পাড়ার একটি বাড়িতে একটি দাঁড়াশ সাঁপ কোন ভাবে ঢুকে পড়ে। বাড়ির কর্তা উৎপল রক্ষীত যিনি ময়নাগুরি হাইস্কুলের শিক্ষক তিনি বলেন আমি স্কুলেই ছিলাম তখন বাড়ির থেকে ফোন করা হয় সাঁপ ঢুকেছে ঘরে, আমি তখন পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক শ্রী নন্দু কুমার কে খবর দেই। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ভয়ে একটি ঘরে বিছানায় বসে রয়েছেন এবং পাড়া প্রতিবেশীরা এসেছেন। এরপর বাড়ির চারিদিকে ও ঘরে কার্বোলিক অ্যাসিড দেওয়া হয়। কিছুক্ষন পড় উৎপল বাবুর বাড়িতে নন্দু কুমার আসেন ও সাঁপটিকে উদ্ধার করেন। নন্দু বাবু বলেন এটি একটি দাঁড়াশ সাঁপ, এবং এই সাঁপের সেই অর্থে বিষ নেই। নন্দু বাবু সাঁপটিকে একটি বস্তায় ভরেন এবং বলেন যে সাঁপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *