উত্তরবঙ্গকুচবিহার

দিনহাটায় পুলিশ দ্বারা পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ

মনোজ সরকার (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই দিনহাটা ২৫শে এপ্রিল, ২০১৮: দিনহাটা মহিলা থানার উদ্যোগে আজ ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো, দিনহাটা শহরের বেশ কয়েকটি স্থানে হেলমেট বিহীন বাইক চালকের হাতে রাখী পরিয়ে ও তাদের হাতে সচেতনতামূলক প্রচার পত্র তুলে দিয়ে বাইক চালক ও আরোহীদের কার্যত নীরবে হেলমেট পরার পরামর্শ দেন দিনহাটা

মহিলা থানার ওসি শ্রীমতী সোনম মহেশ্বরী সহ অন্যান্য মহিলা পুলিশ কর্মীরা। মহিলা থানার ওসি সোনম মহেশ্বরী জানান ‘সেভ ড্রাইভ সেভ লাইভ’ এই শ্লোগান কে সামনে রেখে আগামী দিনেও সচেতনতা মূলক প্রচার করবে দিনহাটা মহিলা থানা।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *