বিকালে স্নানের সময় জলঢাকা নদীতে তলিয়ে গেল ধুপগুড়ীর কিশোর
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ২৩শে এপ্রিল, ২০১৮: স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের জলঢাকা নদীতে। জানা গিয়েছে, নদী পার্শ্ববর্তী ময়নাতলীলাল স্কুল এলাকার বাসিন্দা ১৫ বছর বয়সী কিশোর গনেশ মহন্ত এদিন বিকালে নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে হঠাৎই নদীর জলে ডুবে যায় এই যুবক। স্থানীয় লোকজন বিষয়টি দেখে উদ্ধারের চেষ্টা করলে চেষ্টা বৃথা যায়। খবর দেওয়া হয়ে ধুপগুড়ি থানায়। শুরু হয় নদী জুড়ে তল্লাশি। তবে এদিন রাত পর্যন্ত তল্লাশিতেও কোনো খোজ মেলেনি এই কিশোরের।
