উত্তরবঙ্গকুচবিহার

পরপর শিশু ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন জেলা কুচবিহার

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৩শে এপ্রিল, ২০১৮: প্রতিদিন খবরের শিরনাম থেকে যেন ধর্ষণের খবর নামতেই চাইছে না। এবার ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠলো কুচবিহারে। সাথে জুটল অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি। এমনি চাঞ্চল্যকর ঘটনা কুচবিহার কোতোয়ালী থানার অন্তর্গত চান্দমারি গ্রাম পঞ্চায়েতের কাচামাড়ি এলাকার। অভিযোগ গত ১৯শে এপ্রিল বিকেলে বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী যুবক নারু বর্মণ ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীটির মা নেই, বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করায়, ঠাকুমা ও ঠাকুর দাদার কাছেই সে থাকে। এই দিন ঠাকুমা ও ঠাকুর দাদা মাঠে কাজ করতে গেলে সেই সুযোগ নেয় নারু বর্মণ, কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হলে, শিশুটির ডাক্তারি পরিক্ষা করা হয়। এদিকে অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গেছে। অন্যদিকে, তুফানগঞ্জের চিলাখানায় এক শিক্ষকের দ্বারা উত্যক্ত হওয়ার কারনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে প্রাথমিক শিক্ষকের এক ছাত্রী। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য ষষ্ঠ শ্রেনীর এই ছাত্রীর ঠাকুর দাদা কে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। জেলা জুড়ে ধর্ষণ, শ্লীলতাহানি, এমন কি ছাত্রীকে পুরিয়ে মারার মত ঘটনা একের পর এক ঘটে যাওয়ায় উদ্বিগ্ন কুচবিহার জেলার আম জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *