উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুরিতে পরিবারের অমতে মেয়ে করে বিয়ে, আত্নহত্যা করে মেয়ের মা

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২০শে এপ্রিল, ২০১৮: শুক্রবার সকালে নিজের বাসভবন থেকে উদ্ধার হলো গিতা বিশ্বাস এর ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাগুড়ি চূড়াভান্ডার নিবাসী মৃত গিতা বিশ্বাসের স্বামী শ্রী নীল কমল বিশ্বাস কর্মসূত্রে নদীয়াতে কাজ করে। বাড়িতে ১ ছেলে ও ১ মেয়ে আছে। উল্লেক্ষ্য, শ্রীমতী গীতা বিশ্বাসের মেয়ে মোবাইলে একটি ছেলের সাথে পরিচয় করে তারপর পরিবারের অমতে নিজের ইচ্ছায় বিয়ে করে। বিয়ের পরে জানা যায়, ছেলেটি প্রতিবন্ধি। মনে করা হচ্ছে এই ব্যাপারটি মেয়ের মা সহ্য করতে না পেরে আত্নহত্যার পথ বেছে নিয়েছে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *