উত্তরবঙ্গ

মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসে নিমন্ত্রিতের শিশু কন্যাকে শ্লীলতাহানীর চেষ্টা

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২০শে এপ্রিল, ২০১৮: আজকের সমাজে মানুষের মানুষিকতা অধঃপতন কোন জায়গায় পৌঁছেছে তার আরও এক রূপ দেখলো ময়নাগুরি। কুচবিহার জেলার কুচলিবাড়ি নিবাসী অজিত রায় তার মেয়ের বিয়ে উপলক্ষে দক্ষিন ভুস্কাডাঙ্গা নিবাসী শ্রী বিমল রায়ের (আসল নাম না) বাড়িতে বিয়ের নেমন্তন্ন করতে আসে। সেই সময় বিমল বাবু বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিল বিমল বাবুর স্ত্রী ও ৭ বছরের কন্যা। বিমল রায়ের স্ত্রী বিমলকে ফোন করার সময় বাইরে বেরিয়ে এলে অজিত রায় বিমল বাবুর কন্যা কে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। মেয়েটি রাতে অসুস্থতা অনুভব করলে সে তার মা কে সব কথা জানায়। এরপর পুলিশকে খবর দিলে অজিত রায় কে পুলিশ এসে গ্রেফতার করে। অজিত রায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পোসকো আইনে মামলা রুজু করা হয়েছে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *