জলপাইগুড়তে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি আসনেই জয়লাভ করবে – সৌরভ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১০ই এপ্রিল, ২০১৮: মঙ্গলবার ময়নাগুরি দলীয় কার্যালয়ে আসেন সৌরভ চক্রবর্তী। কথা বলেন দলীয় কর্মীদের সাথে। শ্রী সৌরভ চক্রবর্তী বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সমস্ত আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। মানুষজন তৃনমূল কংগ্রেস কে চাচ্ছেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষেই হাওয়া ভালো বলে তিনি জানান। তিনি আরো বলেন মানুষ শান্তিপুর্ণভাবে ভোট হোক তাই চায়। জলপাইগুড়ি জেলায় বিজেপি একটি সিট ও জিতবে না বলে তিনি জানিয়ে দেন। মা মাটি মানুষের যে উন্নয়ন সেদিকে লক্ষ রেখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
