উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগে আজ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ৭ উকেটে বিজয়ী হয়

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৬ই এপ্রিল, ২০১৮: আজ সকালে প্রতিদিনের মত শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত চান্দমনি ক্রিকেট গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই ক্রিকেট দল, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এবং শিলিগুড়ি উল্কা ক্লাব। প্রথমে টসে জিতে উল্কা ক্লাব প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ উল্কা ক্লাব ব্যাটিং করে ৩৮.৪ ওভারে সব উইকেটের বিনিময়ে জেতার জন্যে ১২৮ রানের লক্ষ্যমাত্রা রাখে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে। উল্কা ক্লাবের হয়ে ব্যাটিং করে ভাল রান করে  নন্দন মন্ডল (২৫)। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হয়ে ভাল বল করে ৩টি করে উইকেট দখল করে সুরজিত সিনহা এবং অলোক বর্মণ। জবাবে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ব্যাটসম্যানরা অনায়েসে ৩৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্যে ১২৮ রান তুলে ফেলে। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হয়ে ভাল ব্যাটিং করে মৃত্যুঞ্জয় ঘোষ (৩২) এবং সানি দে (৫১)। ম্যাচ ফলাফল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ৭ উইকেটে শিলিগুড়ি উল্কা ক্লাবকে হারায়। প্রত্যাশিত ভাবেই ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সানি দে কে অর্ধশত রান করার জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *