চলচ্চিত্র ও বিনোদনভারতরাজনীতি

এবার অমিত শাহ, স্মৃতি ইরানি ও রাজ্যবর্ধন রাঠোরের জন্যে পদ্মাবতীর স্পেশাল স্ক্রিনিং

বাংলাডেস্ক, টী.এন.আই মুম্বাই, ০৯ই ডিসেম্বর ২০১৭:  সংবাদ মাধ্যমের পরে এবার পদ্মাবতীর স্পেশাল স্ক্রিনিং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ও রাজ্যবর্ধন রাঠোরের জন্য। সূত্রের খবর, “বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখতে ছবির স্ক্রিনিং হবে। তাতে অমিত শাহ, স্মৃতি ইরানি এবং রাজ্যবর্ধন রাঠোর থাকবেন। এরপর তাঁরাই এবিষয়ে সিবিএফসি কে নির্দেশ দেবেন”। যদিও এর আগেও পদ্মাবতীর জন্যে একটি সংসদীয় কমিটি বৈঠক ডেকে জট কাটানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বিশেষ লাভ হয়নি। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বা ছবি নির্মাতাদের থেকে কোন সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *