আঞ্চলিককোলকাতাখেলাধূলাদক্ষিনবঙ্গ

লাজং ম্যাচের আগে চাপে লাল-হলুদের স্ট্রাইকার প্লাজা এবং কোচ খালিদ

বাংলাডেস্ক, টী.এন.আই কলকাতা, ০৯ই ডিসেম্বর ২০১৭: গোলের খরা চলছে ইষ্টবেঙ্গলের প্লাজার। শেষ ডার্বিও হারতে হয়েছে। এবার তাই উত্তরপূর্ব লাজংএর বিরুদ্ধে চাপে লাল হলুদ এবং ক্লাবের প্রধান স্ট্রাইকার প্লাজা। অতি ইমোশানাল সমর্থকদের থেকেও শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। শুধু প্লাজা নয় কোচ খালিদও চাপে রয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন তিনি বলেন, “ইস্টবেঙ্গলকে সাফল্য দেওয়ার জন্য এসেছি। ভালো কাজ করতে চাই। আমি এখন শুধু লাজং ম্যাচ নিয়ে ভাবছি।” দলিও সূত্রে জানা যাচ্ছে দলে ফিরতে পারেন অর্ণব মণ্ডল। সেন্ট্রাল মিডফিল্ড থেকে রাইট উইংয়ে সরে যেতে পারেন কাৎসুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *