উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

কুচবিহারে বাইক সংঘর্ষে আহত হল উচ্চমাধ্যমিক দিয়ে বাড়ি ফেরা পরীক্ষার্থী

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৭শে মার্চ ২০১৮: উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক মাধ্যমিকের ছাত্রী সহ তিনজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্রীর নাম আল্পনা বর্মন। কুচবিহার হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আল্পনা। এদিন বানেশ্বর খাপসা হাইস্কুলে পরিক্ষা দিয়ে স্বামী গদাই নাগের মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলো সে। ডোডেয়ারহাট এলাকায় উল্টো দিক থেকে আসা অপর একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জনই আহত হন। গুরুতর আহত তিনজনকেই কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *