উত্তরবঙ্গজীবনশৈলীরায়গঞ্জশিক্ষা-দীক্ষা

ইসলামপুর হাসপাতালে পরীক্ষা দিল কালানাগীন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১২ই মার্চ ২০১৮: সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মোটের উপর শান্তিপুর্ন কাটলেও হাসপাতালের বিছানায় পরীক্ষা দিল এক ছাত্র। ভাতের মার হাতে পরে গিয়ে আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ছাত্রের নাম মহঃ রেজা। সে কালানাগীন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল পাচুরসিয়া হাই স্কুল। পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে রান্না ঘরে ভাত খাওয়ার জন্য গিয়েছিল। সে সময় আচমকা মাথা ঘুরে পরে যায় ভাতের মারের উপর। তাতে তার হাত পুরে যায়। মহম্মদ রেজা বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কালানাগিন হাই স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় হাসপাতালের শয্যাতেই তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষক ও সিভিক ভলান্টিয়ারের উপস্থিতিতে দাড়িভিট হাই স্কুলের এক ছাত্রের সহায়তায় বাংলা পরীক্ষা সম্পন্ন করে মহঃ রেজা।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *