উত্তরবঙ্গকুচবিহার

কুচবিহারে ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসের পাশে বহুতলে হঠাৎ অগ্নিকান্ড

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১০ই মার্চ ২০১৮: হঠাৎ বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো কুচবিহারে। শনিবার সকালে কুচবিহার শহরের ফরওয়ার্ড ব্লক পার্টি অফিস লাগোয়া একটি  বহুতল আবাসনে হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। আসে পাশের মানুষ হতচকিত হয়ে যায় এবং চাঞ্চল্য ছড়ায়। ঘন্টা খানেকের চেষ্ঠায় আগুন আয়ত্বে আনেন দমকল কর্মীরা।

অগ্নিকান্ডের সময় এই ফ্লাটে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটে নি, তবে ঘরে মুজত থাকা বেশ কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়। দমকল কর্মীদের প্রাথমিক ধারনা  ধুপের আগুন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *