উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

মুখ্যমন্ত্রীর শিলিগুড়ির কর্মশালায় যোগ দেবার আগেই জলপাইগুড়ির বাসিন্দার মৃত্যু

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৫ই ফেব্রুয়ারি ২০১৮: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে যাবার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গিয়েছে এদিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী সভায় যাবার পথে গাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জলপাইগুড়ি পশ্চিম কেরানি পাড়ার বাসিন্দা শ্রী শিবেন্দ্র নন্দী। পেশায় দর্জি শ্রী শিবেন্দ্র এদিন হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাস সভাস্থলে যাবার আগেই অসুস্থ হয়ে পরে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। শিবেন্দ্রর একটির ছোট ছেলেও রয়েছে, সে ক্লাস টুতে পরে। মৃতের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানাজির কাছে সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এদিন জলপাইগুড়ি পশ্চিম কেরানি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *