আঞ্চলিকআলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলা

আলিপুরদুয়ারে আন্তজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপে জয়ী হুগলী ও উত্তর ২৪ পরগণা জেলা

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ৩রা ফেব্রুয়ারি ২০১৮: আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হল বেঙ্গল অলেম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ষষ্ট নেতাজী সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্গত আন্তজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা অংশগ্রহণ করে এই চ্যাম্পিয়নশিপে। ছেলেদের ক্যাটেগোরিতে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় হুগলী জেলা। অন্যদিকে, মেয়েদের ক্যাটেগোরিতে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় উত্তর ২৪ পরগণা জেলা। চ্যাম্পিয়নশিপ শেষে বিজয়ী টিমগুলিকে পুরস্কৃত করা হয় বেঙ্গল অলেম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পুরষ্কার বিতরণী পর্বে হাজির ছিলেন এন.বি.এস.টি.সি চেয়ারমান তথা বিধায়ক মাননীয় শ্রী মৃদুল গোস্বামী। এছারাও ছিলেন শ্রী তুষার চক্রবর্তী ও শ্রী কাকোন দত্ত মহাশয়।

ছবিঃ সঞ্জীব দাস (আলিপুরদুয়ার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *