উত্তরবঙ্গরায়গঞ্জ

ইসলামপুরে টিভি দেখা কে কেন্দ্র করে আত্মঘাতী ছাত্রী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ১লা ফেব্রুয়ারি ২০১৮: বুধবার রাতে টিভি দেখাকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে গন্ডগোলের জেরে এক বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার ঘটনায় চাঞ্চল্এ ছড়িয়েছে ইসলামপুরের মিলনপল্লী এলাকায়। ইসলামপুর থানার পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইসলামপুরের মিলনপল্লী এলাকার দুই বোন পারভিনা খাতুন ও সামিমা খাতুনের মধ্যে গতকাল রাতে টিভি দেখা নিয়ে বচসা বাধে। এরপরই পারভিনা ঘর থেকে বেরিয়ে বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সেসময় বাড়িতে কেউ ছিল না। পারভিনার কাকাতো ভাই দেখতে পেয়ে চিৎকার করলে সবাই ছুটে এসে পারভিনাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা পারভিনা খাতুন (১৬) কে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য পারভিনার মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *