উত্তরবঙ্গজলপাইগুড়ি

ধুপগুড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন গৃহবধু

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ১লা ফেব্রুয়ারি ২০১৮: আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হল এক গৃহবধু। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের উত্তর গোসাইহাট এলাকায়। আহত গৃহবধুর নাম সাবিত্রি রায়। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনেই প্রতিবেশীদের সঙ্গে সাবিত্রী দেবীও আগুন পোহাচ্ছেন। হঠাৎই মহিলার পড়নে থাকা শাড়িতে আগুন লেগে যায়। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করা হলেও মহিলার শরীরের বেশ কিছু অংশ অগ্নিদগ্ধ হয়ে যায়। দমকলকর্মীরা তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। তিনি ধুপগুড়ি হাসপাতালেই চিকিৎসাধীন।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *