বানারহাট কলনীর বৈদ্যুতিক ট্রান্সফর্মারে হঠাৎ করে আগুন, এলাকায় চাঞ্চল্য
অতিশ সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১লা ফেব্রুয়ারি ২০১৮: আজ দুপুরে বানারহাট তরুণ সংঘ ময়দান সন্নিহিত আদর্শপল্লী এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু পারেননি। পরে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বেশ কয়েক মাস আগেও এই ট্রান্সফর্মার টিতে আগুন লেগেছিল। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা সাময়িক ভাবে আতংকিত হয়ে পড়েন।
ছবিঃ অতিশ সেন (টী.এন.আই)
