উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেটে ১৭৫ রানে জয় পেল সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৭শে জানুয়ারি ২০১৮: আজকের সুপার ডিভিশন ক্রিকেট লীগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন এবং স্বস্তিকা যুবক সংঘ।  স্বস্তিকা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৪ রান করে।  সূর্যনগরের হয়ে ভালো ব্যাট করে শুভেন্দু লাল গুহ রায় ৮৮,  দ্বীপ সরকার ২৩, এবং দীপঙ্কর দাস ২১। জবাবে স্বস্তিকা যুবক সংঘ ৩৯ রান করে গুটিয়ে যায়। সূর্যনগরের হয়ে ভালো বোলিং করেন শ্রীজীব মিস্তিরি। শ্রীজীব ১৯ রান দিযে ৪ উইকেট দখল করে। এদিকে দ্বীপ সরকার বল হাতেও সাফল্য পায়। সে ২ উইকেট দখল করে। শেষে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ১৭৫ রানে জয়ী হয়। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় হিসাবে ঘোষিত হয় সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের শুভেন্দু লাল গুহ রায়।

ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *