উত্তরবঙ্গশিলিগুড়ি

ফের মাদকদ্রব্য পাচার করতে গিয়ে ধরা পড়লো পাচারকারী

জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, নকশালবাড়ি, ৫ই ডিসেম্বর, ২০২১: প্রচুর পরিমানে মাদকদ্রব্য পাচার করতে গিয়ে ধরা পড়লো এক যুবক, নাম মুকেশ শ্রেষ্টা(২০), জানা গিয়েছে সে নেপালের নাগরিক। নক্সালবাড়ির সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে এসএসবি ৮নং ব্যাটালিয়ানের কাছে ধরা পড়ে সে।

তার কাছ থেকে প্রায় ৫ কেজি ৩০০ গ্রামের মতো গাঁজা পাওয়া গিয়েছে বলে জানা যায়। এরপর এসএসবি বাজেয়াপ্ত করা গাঁজা সহ সেই পাচারকারী যুবককে নক্সালবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সেই যুবককে জেল হেফাজতে রাখা হয়েছে। তথ্যসুত্রর জানা গিয়েছে ওই যুবক মাদকদ্রব্যগুলি নিয়ে শিলিগুড়িতে পাচার করার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলো, তবে মাঝপথে এসএসবি এর হাতে ধরা পরে যায়।

কিছুদিন আগেও এভাবেই প্রায় ১০৩ কেজি গাঁজা পাচার করতে গিয়ে পাচারকারীরা ধরা পরে মাটিগাড়া পুলিশের হাতে।

ছবি: জিৎ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *