উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

ধুপগুড়িতে ‘উত্তরবঙ্গ জিন্দাবাদ’ স্লোগানের মাঝেই বিজেপির জয়যাত্রার কথা বললেন দিলীপ ঘোষ

বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ২১শে অগাস্ট, ২০২১: একসাথে পশ্চিমবঙ্গে চারজন কেন্দ্রীয় মন্ত্রী এর আগে কোনদিন হয়নি। শনিবার দুপুরে ময়নাগুড়ির আমগুড়িতে শহীদ সন্মান যাত্রায় এসে এমনি বললেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ। এদিন শহীদ সন্মান যাত্রায় ময়নাগুড়ির আমগুড়িতে তিনি আসেন। সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, ময়নাগুড়ির বিধায়ক শ্রী কৌশিক রায় সহ বিজেপির আরো নেতৃত্ব। আমগুড়িতে বিজেপির কর্মী সমর্থকরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে সংবর্ধনাও জানানো হয় এবং সেখানে উত্তরবঙ্গ জিন্দাবাদ স্লোগানও বিজেপির পক্ষ থেকে ওঠে। এই মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ বলেন, আমরা সরকার গঠন করতে পারিনি কিন্তু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে আর তার ফলস্বরূপ নরেন্দ্র মোদী আমাদের চারজন মন্ত্রী দিয়েছে এদের মধ্যে দুই জন উত্তরবঙ্গের।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *