আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ফালাকাটায় বিজেপির ভাঙন অব্যাহত, এবারের পালা পোল্ট্রি ইউনিয়নের

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭ই জুন, ২০২১: বিএমএস পরিচালিত ফালাকাটার পোল্ট্রি ইউনিয়ন বেশ কিছু নেতা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করলেন। এদের মধ্যে সম্পাদক  শ্রী অনুপ সহ – সম্পাদক পিংকি ঠাকুর, রঞ্জিত বিশ্বাস সহ – সভাপতি অতুল দাস সহ শতাধিক কর্মী সমর্থকরা যোগদান করলেন।

সহ – সম্পাদক পিংকি ঠাকুর বলেন “মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে সকল উন্নয়নমূলক প্রকল্প করেছে তাতে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে যোগদান করলাম”। এছাড়া দিয়ে মেসের একাধিক সংগঠন রয়েছে যাতে কাজ করা আমাদের অসুবিধা হচ্ছিল এখানে আইএনটিটিইউসি তে একটি সংগঠন এই একটি ছাতার তলে মিলে এখন আমরা আমাদের এই কর্মীদের নিয়ে তাদের সুবিধার্থে কাজ করতে পারব। আইএনটিটিইউসি ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা বলেন আজকে যারা যোগদান করলেন তা তাদেরকে যোগ্য সম্মান ও মর্যাদা দিয়ে আমাদের দলে নেওয়া হলো আগামী দিনে তাদেরকে দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায় বলেন আজকে তৃণমূলে অনেকেই যোগদান করছেন এবং আগামীদিনেও করবেন তাদের সকলকে স্বাগত সকলকে আমাদের দলের যোগ্য সম্মান দিয়ে তাদের কাজের জায়গা করে দেওয়া হবে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *