আলিপুরদুয়ারউত্তরবঙ্গউৎসব

করোনার বিধি মেনে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪ই জুন, ২০২১: করোনার বিধি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হল ফালাকাটার জটেশ্বরে। বৃহস্পতিবার মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। রথযাত্রার আগে স্নানযাত্রা শাস্ত্রের নিয়ম মেনে হয়ে থাকে। বিগত দিনগুলিতে স্নানযাত্রা রীতিমতো আড়ম্বর সহকারে হয়ে থাকলেও এবছর করোনার জেরে সমস্ত অনুষ্ঠানই দায়সারাভাবে করতে হচ্ছে। ফালাকাটার জটেশ্বর শিব মন্দির কমিটির পরিচালনায় এদিন সকালে জটেশ্বর শিব মন্দির চত্বরে সোশ্যাল ডিস্টেন্স মেনে জগন্নাথের স্নানযাত্রা সম্পন্ন হলো।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *