উত্তরবঙ্গজলপাইগুড়িব্যাবসা-বানিজ্যস্থানীয়

বানারহাটে নির্মিয়মান মার্কেট কমপ্লেক্সের কাজ জেলা পরিষদের সভাধিপতি

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২১শে মে, ২০২১: বানারহাটে নির্মিয়মান মার্কেট কমপ্লেক্স এর শেষ পর্যায়ের কাজ ঘুরে দেখলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। বৃহস্পতিবার বিকেলে তিনি বানারহাট হাটখোলায় মার্কেট কমপ্লেক্স এর কাজ পরিদর্শন করেন। উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের অর্থানুকূল্যে এই মার্কেট কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ না হলেও ইতিমধ্যে এর স্টল বিতরণ নিয়ে বিভিন্ন মহল থেকে অনৈতিক ভাবে আর্থিক লেনদেন এর অভিযোগ শোনা যাচ্ছিল। সেই বিষয়গুলিই খতিয়ে দেখতেই এদিন তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেন, সরকারী ভাবে নিয়ম মেনেই স্টলগুলি বিতরণ করা হবে। কোনো রকম দূর্নীতি বরদাস্ত করা হবে না। দুএকটি অভিযোগ যা তিনি শুনেছেন, সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *