আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

মাদারিহাটে ভোর বেলায় দাপিয়ে বেরালো বুনো হাতি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ৮ই মে, ২০২১: সকাল সকাল গ্ৰামের সড়কে ঘুড়ে বেড়াচ্ছে বুনো হাতি। প্রাতঃভ্রমণ করতে বের হওয়া মানুষ জন বুনো হাতির মুখোমুখি হয়ে পরে। ঘটনাটি ঘটে শনিবার ভোর পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায়। গতকাল গভীর রাতে বুনো হাতিটি মাদারিহাটের রবীন্দ্রনগড় এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় এলাকার একটি গীর্জার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় পরবর্তীতে এলাকার বাসিন্দা দশরথ মুণ্ডার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে আজ ভোরে বুনো হাতিটি মাদারিহাটে টোটোপাড়া রাজ‍্য সড়কে উঠে পড়ে রেল ফাটকে গিয়ে ধাক্কা দেয়। বেশ কিছূ সড়কে ঘোরাঘুরি করে পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে যায়।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *