আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

বিধানসভায় শপথ নিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক শ্রী দীপক বর্মণ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৭ই মে, ২০২১: ফালাকাটা বিধানসভা কেন্দ্রে এবার জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শ্রী দীপক বর্মন। তিনি শুক্রবার বিধানসভায় গিয়ে ফালাকাটার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণের পর তিনি জানান ফালাকাটাযর মানুষ তাকে জয়ী করেছে। ফালাকাটার সার্বিক উন্নয়নে এবং ফালাকাটার জনগণের আপদে-বিপদে তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং ফালাকাটার উন্নয়নে তিনি সহযোগিতা করবেন। বিরোধী দলে থেকে সরকার কে সঠিকভাবে পরিচালনা করা এবং সরকারকে সঠিক পথের দিশা দেখানো হবে তার প্রধান কাজ। ফালাকাটার যেসকল ছোট-বড় সকল সমস্যা জনগণের চাওয়া পাওয়া সকল বিষয়ে তিনি বিধানসভায় তুলবেন এবং সেটি যাতে সমাধান হয় তার বিষয়ে তিনি বিধানসভায় আলোচনা করবেন। এবং ফালাকাটার যে সকল কাজ অর্ধ সমাপ্ত হয়ে আছে সেইসকল কাজ যাতেদ্রুত সম্পূর্ণ হয় সে বিষয়টা তিনি বিধানসভায় অবগত করাবেন।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *