উত্তরবঙ্গজলপাইগুড়ি

আবার মালবাজারে কাছে গাড়ির ধাক্কায় আহত হয় চিতাবাঘ

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মালবাজার, ১০ই ফেব্রুয়ারি, ২০২১: ডুয়ার্সের মালবাজারের কাছে আবার একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘ গুরুতর আহত হয়। বন্য দপ্তর সুত্রে জানা যায় মালবাজারের কাছে রাঙ্গামাটি চা বাগানের কাছে একটি গাড়ির ধাক্কায় চিতাবাঘটি গুরুতর আহত হয়। এরপর আহত চিতাবাঘটি রাস্তার পাশে একটি ঝোপে আশ্রয় নেয়। বন দপ্তরের সুত্রে এও জানা যায় এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দপ্তরের মালবাজার স্কোয়াড, SPOAR এবং এমটিএফ এর সদস্যরা। ঘটনা স্তলে আসেন এডিএফও রিয়া গাঙ্গুলি, ডাব্লুবিএফএস ভিও শ্বেতা মণ্ডল। এরপরে ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে প্রায় রাত ১১:২৫টার সময় কাবু করা হয়। এরপরে এই আহত চিতাবাঘটি কে লাটাগুড়ির এনআইসই তে।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *