উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

মহঃ সেলিমের দাপটে আজ শিলিগুড়িতে জয়ের মুখ দেখলো নরেন্দ্র

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই মার্চ, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র প্রথম ডিভিশন ম্যাচে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাব এবং শিলিগুড়ি নরেন্দ্র নাথ ক্লাব। প্রথমে টসে জিতে শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাব ব্যাট করে ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে। শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে কিশোর ভগৎ (৭১), রানা সরকার (২৯) এবং দিব্যজাতি কুন্ডু (২০)। নরেন্দ্র নাথ ক্লাবের হয়ে ৩টি করে উইকেট দখল করেন শুভম বিশ্বাস এবং  সন্দীপ সাহানি ২টি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে নরেন্দ্র নাথ ক্লাব মাত্র ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্কোর দেখে বোঝাই যায় যে দ্বিতীয়ার্ধে ম্যাচে ছিল টান টান উত্তজনা। নরেন্দ্র নাথ ক্লাবের হয়ে দুর্ধর্ষ ব্যাট করে মহঃ সেলিম (৫৫)। এছারাও তার সঙ্গে তাল মিলিয়ে রান করে সন্দীপ সরকার (৩০) এবং অভিষেক দে (২৬)। শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাবের হয়ে ৩টি উইকেট দখল করে নির্ণয় সরকার। ২টি করে উইকেট দখল করে অলোক বর্মণ এবং সন্দীপ বনিক। রুদ্ধশ্বাস ম্যাচে নরেন্দ্র নাথ ক্লাব মাত্র ১ উইকেটে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় নরেন্দ্র নাথ ক্লাবের মহঃ সেলিম।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *