আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ফালাকাটা ব্লক কিষাণ ও খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির ডেপুটেশন পেশ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৫ই ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটা ব্লক কিষাণ ও খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষথেকে ১০ দফা দাবি সনদ পেশ করল ফালাকাটা ব্লক সহকৃষি আধিকারিকের কাছে। ফালাকাটা ব্লক কিষাণ ও খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী সুনীল রায় বলেন, কৃষকরা বিভিন্ন সময়ে কৃষি দপ্তরে এসে হয়রানির শিকার হচ্ছে, দালালদের খপ্পরে পড়ছে, কেসিসি কার্ড লোন ও টাকা পেতে হয়রানি হতে হচ্ছে, ব্যাঙ্কগুলি নানান অজুহাতে কৃষকদের হয়রানি করছে। এই সকল সমস্যা সমাধানের জন্য এই ডেপুটেশন দেওয়া হলো। তিনি আর জানান ফালাকাটা ব্লক সহ কৃষি আধিকারিক সমস্ত বিষয় খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন। এবিষয়ে ফালাকাটা ব্লক সহকৃষি আধিকারিক ডঃ সুদেষ্ণা দাস বলেন, আমি ওনাদের অভিযোগ পত্র পেয়েছি, সমস্ত বিষয় খতিয়ে দেখে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। কৃষকরা যাতে কোন কাজ করতে এসে অসুবিধায় না পড়তে হয় সে বিষয়ে নজর দেওয়া হবে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *