আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীপরিবহন এবং চলাফেরা

ডাম্পারের ধাক্কায় ফালাকাটায় এক মাঝ বয়সী মহিলা গুরুতর আহত

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই ডিসেম্বর, ২০১৮: সোমবার রাত ৯টা নাগাদ একটি ডাম্পারের ধাক্কায় গুরুত্ব আহত হলেন এক মাঝ বয়সী মহিলা ঘটনাটি ঘটেছে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ট্রাফিক মোড়ে। জানা যায় মহিলাটি পাশের একটি হোটেলে কাজ করেন। সেই দিন তিনি সেখান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হবার সময় একটি ডাম্পার মহিলাটিকে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডার ভেঙ্গে তার উপর উঠে যায়। এই ঘটনায় কিছুক্ষণের জন্য ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ডাম্পারটিকে আটক করে। স্থানীয়রা আহত মহিলাটিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে যায়।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *