ফালাকাটায় এস.এস.বি ম্যান ফ্রাইডে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই ডিসেম্বর, ২০১৮: প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মনির্ভর ও রোজগারের উদ্যেশ্যে ফালাকাটা এসএসবি ১৭ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ম্যান ফ্রাইডে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন এসএসবির আইজি এস বন্দোপাধ্যায়, উপস্তিত ছিলেন ডিআইজি এইচ.এস গাড্ডে, কমান্ডেণ্ট বি.এন রাও প্রমুখ। সীমান্ত বর্তী এলাকার ৩০ জন যুবকদের নিয়ে শুরু হলো হাউস কিপিং, কুকিং, ড্রাইভিং প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শেষে সফল দের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
